আর্কাইভ
ads
logo

নারী ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ পি.এম
নারী ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জাইমা রহমান

ছবিঃ সংগৃহীত

ads

রাজধানীর ভাসানটেকে এতিম শিশু ও স্থানীয় নারীদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের কর্মসূচির অংশ হিসেবে তিনি এই ইফতারে যোগ দেন।

জানা গেছে, ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা এবং হিফজ মাদ্রাসায় মাসব্যাপী ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহের একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই আয়োজনের ধারাবাহিকতায় আজ জাইমা রহমান নিজে উপস্থিত হয়ে শিশুদের সঙ্গে সময় কাটান।

ইফতারের আগে জাইমা রহমান মাদ্রাসার ছোট ছোট শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অত্যন্ত ধৈর্য ও মনোযোগের সঙ্গে তাদের কথা ও নানা প্রশ্নের উত্তর দেন। পরবর্তীতে তিনি সেখানে উপস্থিত বয়স্ক নারীদের সঙ্গেও আলাপ করেন এবং তাদের খোঁজখবর নেন। মাহফিল শেষে তিনি সবার সঙ্গে ইফতারে শরিক হন।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ