আর্কাইভ
ads
logo

সাকিবকে দেশে ফেরানোর প্রস্তুতি, কেস ফাইল যাচ্ছে সরকারের কাছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৭ পি.এম
সাকিবকে দেশে ফেরানোর প্রস্তুতি, কেস ফাইল যাচ্ছে সরকারের কাছে

ads

সাময়িকভাবে দেশের বাইরে থাকা ক্রিকেট তারকা সাকিব আল হাসান আবারো জাতীয় দলে ফেরার আলোচনা নিয়ে সামনে এসেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের আগে তিনি দেশের বাইরে ছিলেন। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বিএনপি, এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিবাচক মনোভাব প্রকাশ করায় সাকিবের ফেরার বিষয়টি পুনরায় আলোচনার কেন্দ্রে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল যে, আগামী ২৮ ফেব্রুয়ারি সাকিব দেশে পৌঁছাবেন, যা পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তাকে মাঠে দেখা যাবে এমন সম্ভাবনা তৈরি করেছিল। তবে সাকিব নিজেই এই গুজব উড়িয়ে দিয়েছেন।

বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, সাকিবকে দেশে ফেরানোর প্রক্রিয়া থেমে নেই এবং এটি অব্যাহত রয়েছে। এছাড়া সাকিবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক টক শো-তে আসিফ আকবর বলেন, “সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। সবশেষ যখন আমি আমেরিকায় গিয়েছিলাম, সেখানেও কথা হয়েছে। সাকিব বলেছে সে খেলতে চায়। এরপর বোর্ড পরিচালকদের সম্মতিক্রমে আমরা সাকিবকে বাংলাদেশ দলে চেয়েছি।”

সাকিবের বিরুদ্ধে চলমান পুরোনো মামলা ও অন্যান্য আইনি বিষয় নিয়ে তিনি জানান, “সাকিবের মামলা বা অন্যান্য যা রয়েছে, সেগুলো নিয়ে তার সঙ্গে কথা বলেছি। তার আইনজীবী বিসিবির সঙ্গে যোগাযোগ করেছে। আমরা খুব দ্রুততম সময়ে, সম্ভবত রবিবার বা সোমবারের মধ্যে, কেসের ফাইলগুলো সরকারের কাছে পাঠাবো। আশা করি ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে সেই ফাইলগুলো দ্রুত পৌঁছে যাবে।”

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ