আর্কাইভ
ads
logo

নিজ দেশের নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২ মার্চ ২০২৬, ০৮:৪৩ পি.এম
নিজ দেশের নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

লেবাননের কয়েক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ads

লেবাননের নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত সেখান থেকে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের এক্স পোস্টে জানায়, “আমরা মার্কিন নাগরিকদের লেবাননে ভ্রমণ না করার আহ্বান জানাচ্ছি। কেউ যদি বর্তমানে দেশটিতে অবস্থান করে থাকেন, তাহলে ফ্লাইট চালু থাকা অবস্থায় এখনই লেবানন ত্যাগ করুন।”

দূতাবাস আরও সতর্ক করে বলেছে, “লেবাননের নিরাপত্তা দ্রুতই অনিশ্চিত হয়ে উঠতে পারে। দেশজুড়ে, বিশেষ করে দক্ষিণাঞ্চল, বেকা উপত্যকা এবং বৈরুতের কিছু অংশে বিমান হামলা শুরু হয়েছে।”

এদিকে লেবাননের রাজধানী বৈরুত থেকে বিবিসির একজন সংবাদদাতা জানিয়েছেন, ইরান-সমর্থিত সংগঠন হেজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দাহিয়েহ এলাকায় একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সূত্র: বিবিসি

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ