সিরাজগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানার টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১২ ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ এক মাদক সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে। এ সময় তার ব্যবহৃত একটি ট্রাক এবং একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

