আর্কাইভ
ads
logo

সিরাজগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫১ পি.এম
সিরাজগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ads

সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানার টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১২ ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ এক মাদক সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে। এ সময় তার ব্যবহৃত একটি ট্রাক এবং একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় র‌্যাব-১২-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আহসান হাবিব এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালানো হয়। অভিযানে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি মো. ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। এছাড়া তার ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং একটি ট্রাকও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন (৩১) দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে।

মেজর মো. আহসান হাবিব জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ