আর্কাইভ
ads
logo

গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, পলাতক স্বামী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১ মার্চ ২০২৬, ০৪:০০ পি.এম
গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, পলাতক স্বামী

প্রতীকী ছবি

ads

জয়পুরহাটের কালাই উপজেলায় পারিবারিক কলহের জেরে খালেদা বেগম নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামে এই নির্মম ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী আব্দুল বারী ওরফে সাইদুর পলাতক রয়েছেন।

নিহত খালেদা ওই গ্রামের মৃত আব্দুল খালেকের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৪ বছর আগে সাইদুরের সঙ্গে খালেদার বিয়ে হয়। সাইদুর তার শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে থাকতেন। খালেদা ছিলেন সাইদুরের দ্বিতীয় স্ত্রী এবং তাদের সংসারে একটি সন্তান রয়েছে।

স্বজনদের অভিযোগ, গতকাল দুপুরে খালেদা অন্য একজনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন—এমন সন্দেহে সাইদুর তাকে মারধর করেন এবং গায়ের স্বর্ণালঙ্কার কেড়ে নেন। যদিও সন্ধ্যায় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছিল, কিন্তু গভীর রাতে আবারও তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সাইদুর ওড়না দিয়ে স্ত্রীর গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

নিহতের বড় বোন আলেয়া বেগম জানান, সাইদুর দীর্ঘ দিন ধরেই তার বোনের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। বিভিন্ন সময়ে টাকার জন্য চাপ দিতেন এবং খালেদা বিদেশ থেকে উপার্জিত টাকা দিয়েও তাকে সহযোগিতা করেছিলেন। তবুও শেষ রক্ষা হলো না।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) দ্বীপেন্দ্রনাথ সিংহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় খালেদার মরদেহ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একে সন্দেহজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পলাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ