আর্কাইভ
ads
logo

গোপনীয়তা নীতিমালা

 

সাইটে উল্লেখিতে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করার সময় দ্য ভয়েস২৪ পাঠকের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। গোপনীয়তা নীতিমালাগুলোর মধ্যে নিম্নলিখিত পরিষেবাগুলি দর্শক/পাঠকের কাছ থেকে সংগ্রহ করা যেকোনো ব্যক্তিগত তথ্য ব্যবহারের সাথে সম্পর্কিত-

 

এই গোপনীয়তা নীতির সাথে লিঙ্কযুক্ত যেকোনো ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা অন্যান্য ওয়েবসাইটে দৈনিক দ্য ভয়েস২৪- এর অফিসিয়াল কন্টেন্ট;

মোবাইল এবং ওয়েব অ্যাপ্লিকেশন (অ্যাপস) পরিষেবার ক্ষেত্রে- "গোপনীয়তা নীতি" কেবলমাত্র তখনই প্রযোজ্য হবে, যদি এতে থাকা অ্যাপ্লিকেশন; ওয়েবসাইট বা বিষয়বস্তুগুলি সত্যিকার প্রামানিক অর্থে দ্য ভয়েস২৪- এর তৈরি করা হয়ে থাকে। তবে শর্ত থাকে যে, এতে থাকা কোনও অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট বা বিষয়বস্তু দ্য ভয়েস২৪- এর নামে (অথবা মিথ্যা লোগো সহ) কোনও মিথ্যা বা জাল ওয়েবসাইট, পৃষ্ঠা বা গ্রুপে তৈরি বা উপস্থাপন করা হলে, এই সুরক্ষা পাবে না।

 

দ্য ভয়েস২৪ তার ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে বা গ্রহণ করে বিভিন্ন উদ্দেশ্যে; উদাহরণস্বরূপ, ব্যবহারকারীদের সেবা প্রদানের জন্য পরিকল্পিত পরিষেবা প্রদান, পরিষেবা প্রদানের উপর নজরদারি এবং উন্নতি করা, বিজ্ঞাপন বিপণন বা নিয়মিত পাঠক তৈরির উদ্দেশ্যে। এই তথ্যের মধ্যে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেল ঠিকানা, বয়স, সামাজিক নেটওয়ার্ক অ্যাকাউন্ট ইত্যাদি অন্তর্ভুক্ত থাকতে পারে।

 

দ্য ভয়েস২৪ কর্তৃক প্রদত্ত পরিষেবার ক্ষেত্রে অন্যান্য গোপনীয়তা নীতিও প্রযোজ্য হতে পারে। এই সাইটগুলোর উল্লেখিত পরিষেবাগুলিতে নিবন্ধন বা সাবস্ক্রাইব করার সময় দর্শনার্থীদের মনোযোগসহ পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে। দ্য ভয়েস২৪ তার দর্শনার্থী/পাঠকদের গোপনীয়তাকে সম্মান করে এবং সংগৃহীত তথ্য যে সীমিত উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে তা নিশ্চিত করার জন্য সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত রাখে।

 

বিশেষ সতর্কতা

 

দ্য ভয়েস২৪- এর নামে অনলাইনে একাধিক ভুয়া ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং অননুমোদিত/অবাঞ্ছিত ফেসবুক গ্রুপ থাকতে পারে। সেইসব ভুয়া ওয়েবসাইট, অননুমোদিত পেজ বা সোশ্যাল মিডিয়ার গ্রুপে তৈরি, প্রকাশিত বা শেয়ার করা কোনও বিষয়বস্তুর জন্য দ্য ভয়েস২৪ কোনও দায় বহন করবে না।

 

দ্য ভয়েস২৪ কীভাবে তথ্য সংগ্রহ করে?

 

দ্য ভয়েস২৪ একজন ব্যবহারকারীর তথ্য ওয়েবসাইটে প্রবেশের মাধ্যমে সংগ্রহ করে - (i) সাইট বা অ্যাপে নিবন্ধন করে, (ii) নিউজলেটার সাবস্ক্রাইব করে, (iii) কোনও জরিপে সাড়া দিয়ে বা কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, (iv) কোনও সাইট বা পৃষ্ঠায় লগ ইন করে, ইত্যাদি।

 

সংগৃহীত তথ্য প্রকাশ

 

দ্য ভয়েস২৪- এর ওয়েবসাইট পরিচালনা, ব্যবসা পরিচালনা এবং ব্যবহারকারীদের সেবা প্রদানে সহায়তাকারী পক্ষ ছাড়া, দ্য ভয়েস২৪ অন্য কোনও পক্ষের সাথে ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য কোনো তথ্য লেনদেন বা সরবরাহ করে না।

 

বাংলাদেশের প্রচলিত কোনো আইনি প্রক্রিয়ায় সম্পৃক্ত হবার প্রয়োজনে দ্য ভয়েস২৪ ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্য প্রকাশ করতে পারে।

 

এই গোপনীয়তা নীতিতে যা কিছু থাকুক না কেন, দ্য ভয়েস২৪ ব্যক্তিগত তথ্যসহ সংগৃহীত তথ্য পরিষেবা প্রদানকারী, সহযোগী সংস্থা, পরামর্শদাতা বা উপদেষ্টা বা অংশীদারদের কাছে প্রকাশ বা ভাগ করে নিতে পারে- যারা তার পক্ষে ব্যবসা সম্পর্কিত কার্য সম্পাদনের জন্য নিযুক্ত হয়েছে। দ্য ভয়েস২৪ আইনি প্রক্রিয়ার প্রয়োজনে তথ্য ভাগ করে নিতে পারে, অথবা যেকোনো ফোরামে তার স্বার্থ রক্ষা করতে পারে। 

 

তথ্যটি সম্ভাব্য অবৈধ কার্যকলাপ, অথবা যেকোনো ব্যক্তি, নিজস্ব প্রতিষ্ঠান বা পরিষেবাগুলির জন্য সম্ভাব্য হুমকি, অথবা আমাদের নীতি, আইন বা আমাদের "ব্যবহারের শর্তাবলী" লঙ্ঘনের সাথে জড়িত হলে- পরিস্থিতি তদন্ত বা প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হতে পারে। সেইসাথে আমাদের পরিষেবাগুলি পরিচালনাকারী নীতির সাথে সংশ্লিষ্টতা যাচাই বা প্রয়োগের জন্যেও ব্যবহার করা হতে পারে।

 

দর্শনার্থী/পাঠকদের কাছে বাজারজাত পণ্য বা পরিষেবা প্রদানের জন্য তথ্য ভাগ করে নেওয়া যেতে পারে। তবে, এই সমস্ত ইভেন্টে বা অন্য কোনও ইভেন্টে যখন ব্যক্তিগত তথ্য ভাগাভাগি বা প্রকাশ করা হয়, তখন দ্য ভয়েস২৪ ভাগাভাগি বা প্রকাশ নিয়ন্ত্রণের জন্য তার সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং কেবলমাত্র উদ্দেশ্য পূরণের জন্য যতটা প্রয়োজন ততটুকুই সরবরাহ করবে।

 

বিজ্ঞাপন

 

দ্য ভয়েস২৪ ওয়েবসাইট এবং অ্যাপস-এ অন্তর্ভুক্ত বিজ্ঞাপনগুলি তৃতীয় পক্ষের কোম্পানি এবং বিজ্ঞাপন নেটওয়ার্কগুলি স্বাধীন বিজ্ঞাপন ট্যাগের মাধ্যমে প্রকাশ করে, যা ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে যার জন্য দ্য ভয়েস২৪ কোনও দায় বহন করবে না। বিজ্ঞাপন নেটওয়ার্ক বা অন্য কোনো তৃতীয় পক্ষের সাথে দর্শনার্থীর সরাসরি ওয়েবসাইট পরিদর্শনের সময় তথ্য শেয়ারের ফলে এরুপ পরিস্থিতি তৈরি হতে পারে। সুতরাং দর্শনার্থীদের সচেতনতা কাম্য।

 

দ্য ভয়েস২৪ ওয়েবসাইটে প্রকাশিত কোনও বিজ্ঞাপনের কোনও বিষয়বস্তুর ফলে উদ্ভূত কোনও দায় দ্য ভয়েস২৪ গ্রহণ করবে না।

 

তৃতীয় পক্ষের বিজ্ঞাপন এবং লিঙ্ক

 

দ্য ভয়েস২৪ বিবেচনার ভিত্তিতে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন তৃতীয় পক্ষের পরিষেবা বা পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন বা অনুমোদন করে থাকে। এই তৃতীয় পক্ষের সাইটগুলির পৃথক এবং স্বাধীন গোপনীয়তা নীতি থাকতে পারে। দ্য ভয়েস২৪ বিজ্ঞাপন সামগ্রীর বিষয়বস্তুর জন্য কোনও দায় গ্রহণ করে না, যার মধ্যে যেকোনো সীমাবদ্ধতা বা ভুলত্রুটি অন্তর্ভুক্ত রয়েছে।

 

ওয়েবসাইটের লিঙ্ক বা দ্য ভয়েস২৪- এর বিষয়বস্তুর মাধ্যমে, দর্শক/পাঠকের পৃথক লিঙ্ক, অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে প্রবেশের ফলে কোনো তথ্য ফাঁস হলে- দ্য ভয়েস২৪ কোনও দায় গ্রহণ করবে না।

 

কুকিজের ব্যবহার

 

দ্য ভয়েস২৪ কুকিজের উপর ভিত্তি করে কোনও ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে না, বা এটি কোনও ধরণের ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করে না- যা ব্যবহারকারীর ব্যক্তিগত হতে পারে।

 

যদি দ্য ভয়েস২৪- এর ওয়েবসাইটের সাথে যুক্ত তৃতীয় কোনো পক্ষ ব্যবহারকারীর পরিদর্শনের সময় কুকিজ সংগ্রহ করে, তাহলে দ্য ভয়েস২৪ দায়ভার নিবে না। কারণ কুকিজগুলির ব্যবহার নিয়ন্ত্রণ দ্য ভয়েস২৪- এর এখতিয়ার বহির্ভূত, ফলে সংশ্লিষ্ট তৃতীয় পক্ষের ওয়েবসাইটটি পাঠক/দর্শনার্থী/ব্যবহারকারীদের সচেতনভাবে পরীক্ষা করার আহ্বান জানানো হচ্ছে।

 

জনগণনাভিত্তিক এবং ক্রয় তথ্য

 

পাঠক/দর্শনার্থী বা ব্যবহারকারীকে আরও সুনির্দিষ্ট বিষয়ে যোগাযোগ এবং প্রচারণা বা তথ্য প্রদানের জন্য আমরা জনগণনাভিত্তিক এবং অন্যান্য তথ্যের উৎস উল্লেখ করতে পারি।

 

আমাদের ওয়েবসাইটে ব্যবহারকারীর আচরণ ট্র্যাক করার জন্য একাধিক প্রক্রিয়া ব্যবহার করি, এর মধ্যে Google Analytics উল্লেখযোগ্য। পাঠক/দর্শনার্থী/ব্যবহারকারী Google দ্বারা প্রদত্ত বিজ্ঞাপন; সেটিংস বিকল্পগুলো ব্যবহার করে প্রদর্শিত বিজ্ঞাপনের জন্য Google Analytics থেকে অপ্ট-আউট করতে পারেন এবং Google Display Network বিজ্ঞাপন কাস্টমাইজ করে নিতে পারেন।

প্রসঙ্গত, Google Analytics ব্যবহার করে ওয়েবসাইটের ব্যবহারকারীর আচরণ ট্র‍্যাক করার উদ্দেশ্য- পাঠকের রুচি সম্পর্কে জানার মাধ্যমে দ্য ভয়েস২৪- এর প্রডাক্ট বা পণ্য উৎপাদনের সমন্বয় করা অর্থাৎ চাহিদা অনুযায়ী সরবরাহ করাই প্রধান উদ্দেশ্য।

 

দ্য ভয়েস২৪- এ যোগাযোগের সময় ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত প্রচারণা/প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ, প্রতিক্রিয়া, জরিপ ইত্যাদির জন্য ই-মেইল, ফোন বা এসএমএসের মাধ্যমে দ্য ভয়েস২৪- এর পক্ষ থেকে যোগাযোগ করা হতে পারে।

 

বাংলাদেশের বাইরে থেকে ওয়েবসাইটে প্রবেশ

 

বাংলাদেশের বাইরের ব্যবহারকারীদের জমা দেওয়া সমস্ত ব্যক্তিগত তথ্য এই 'ব্যবহারের শর্তাবলী' এবং 'গোপনীয়তা নীতি' অনুসারে প্রক্রিয়াজাত করা হবে।

 

পরিচালনা আইন

 

দ্য ভয়েস২৪ উল্লেখিত "গোপনীয়তা নীতি" এবং ব্যবহারকারীর সাথে এর সম্পর্ক নিয়ন্ত্রণকারী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে। তথ্য বা তথ্যের ব্যবহার, ধারণ, প্রকাশ, ফাঁস বা প্রচার সম্পর্কিত যে কোনও বিরোধ/অভিযোগ; প্রচলিত আইন মেনে শুধু বাংলাদেশের আদালতেই উত্থাপন করতে পারবে, যাদের এ বিষয়ে একচেটিয়া এখতিয়ার বা বৈধতা থাকবে।

 

সম্পূর্ণ "গোপনীয়তা নীতি" তাদের জাতীয়তা, অবস্থান, বাসস্থান বা ব্যবসার স্থান নির্বিশেষে যারা ওয়েবসাইটে প্রবেশ করেন, পরিষেবা গ্রহণ করেন বা দ্য ভয়েস২৪ থেকে আবেদন করেন তাদের সকলের জন্য প্রযোজ্য হবে।

 

অপ্ট-আউট

 

কোনো সময় যদি ব্যবহারকারীরা দ্য ভয়েস২৪- এর কাছ থেকে মার্কেটিং তথ্য সম্বলিত ই-মেইল না পেতে চান, তাহলে প্রতিটি ই-মেইলের নীচে থাকা আনসাবস্ক্রাইব অপশনগুলো অনুসরণ করে নিজেরা নিয়ন্ত্রণ করতে পারেন।

 

তথ্য ধারণ

 

যতক্ষণ পর্যন্ত পাঠক/দর্শনার্থী/ব্যবহারকারীর অ্যাকাউন্ট দ্য ভয়েস২৪- এ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করব। দর্শনার্থী/পাঠক/ব্যবহারকারী যখনই আমাদের অনুরোধ করবেন- অ্যাকাউন্টের কার্যকলাপের উপর ভিত্তি করে এবং প্রযোজ্য আইন(গুলি) অনুসারে, যত দ্রুত সম্ভব তথ্য মুছে ফেলা হবে। তবে, আইনি উদ্দেশ্যে প্রতিষ্ঠান কিছু তথ্য সংরক্ষণ করতে পারবে। তা সত্ত্বেও, দ্য ভয়েস২৪ নিজস্ব অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণ নীতি অনুসারে দীর্ঘ সময়ের জন্য তথ্য সংরক্ষণ করতে পারে।

 

পাঠক/দর্শনার্থী/ব্যবহারকারীর প্রতি বিশেষ আহ্বান- এমন কিছু ঘটনা ঘটতে পারে যেখানে তথ্য মুছে ফেলার বিষয়টির জন্য স্বাভাবিকের চেয়ে বেশি সময় প্রয়োজন হতে পারে এবং দ্য ভয়েস২৪ এই ধরনের ঘটনার জন্য কোনও জবাবদিহি করবে না।

 

ওয়েবসাইটে সাইন ইন করে ব্যবহারকারী ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস বা পরিবর্তন করতে পারেন। আমরা ব্যবহারকারী দ্বারা প্রদত্ত তথ্য পরিবর্তন করব না। তবে, এই ধরনের পরিবর্তনের প্রয়োজন হলে অবশ্যই পাঠকের ব্যক্তিগত তথ্য আপডেট করতে হবে।

 

ডেটা মুছে ফেলা

 

দ্য ভয়েস২৪- এর কৌশল ও নীতিমালা ক্লায়েন্টের তথ্য মুছে ফেলার পক্ষে। তবে এই ধরনের অনুরোধগুলি লিখিতভাবে এবং দ্য ভয়েস২৪ ডেটা সুরক্ষা এবং রেকর্ডস ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় করা হয়।

 

যতক্ষণ পর্যন্ত দ্য ভয়েস২৪- এর পরিষেবা প্রদানের জন্য প্রয়োজন হয় অথবা পাঠক/দর্শনার্থী/ব্যবহারকারী নিজের তথ্য সংরক্ষণ না করার জন্য বলেন, ততক্ষণ পর্যন্ত আমরা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করি।

 

যদি ব্যবহারকারী/দর্শনার্থী/পাঠক তাদের নিজেদের তথ্য ব্যবহার করার বিষয়ে দ্য ভয়েস২৪-কে অসম্মতি জানায়, তাহলে অ্যাকাউন্টের কার্যকলাপের উপর ভিত্তি করে এবং প্রযোজ্য আইন অনুসারে যত দ্রুত সম্ভব ব্যক্তিগত তথ্য মুছে ফেলার এবং পাঠকের অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আমাদের আইনি বাধ্যবাধকতা মেনে চলার জন্য আমরা আপনার ব্যক্তিগত তথ্য যতটা প্রয়োজন ততটুকু সংরক্ষণ এবং ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ, আমরা আপনার কিছু তথ্য- কর, আইনি প্রতিবেদন, ও নিরীক্ষণের বাধ্যবাধকতার জন্য রাখতে পারি।

 

গোপনীয়তা নীতির পরিবর্তন

 

দ্য ভয়েস২৪ "গোপনীয়তা নীতি"-এর যেকোনো শর্তাবলী যেকোনো সময় সংশোধন, সংযোজন, পরিবর্তন বা বাদ দেওয়ার অধিকার সংরক্ষণ করে। তবে পরিবর্তিত নীতিটি তাৎক্ষণিকভাবে ওয়েবসাইটে আপলোড বা আপডেট করা হবে। যেকোনো পরিবর্তন করার পরেও আমাদের পরিষেবাগুলির ব্যবহার চালিয়ে যাওয়ার মাধ্যমে, ব্যবহারকারী সেই পরিবর্তনগুলি গ্রহণ করে এবং সেগুলি মেনে চলতে বাধ্য থাকবেন। আমরা পাঠককে পর্যায়ক্রমে এই নীতিটি পরীক্ষা করে পর্যালোচনা করার জন্য উৎসাহিত করছি- যাতে দর্শক/পাঠক/ব্যবহারকারীরা সর্বদা জানতে পারেন যে আমরা কোন তথ্য সংগ্রহ করি, কীভাবে এটি ব্যবহার করি এবং কাদের সাথে এটি ভাগ করি।