আর্কাইভ
ads
logo

খামেনি হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২ মার্চ ২০২৬, ০৫:৪০ পি.এম
খামেনি হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পররাষ্ট্র মন্ত্রণালয়

ads

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে চালানো হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন।

এর আগে রোববার, মন্ত্রণালয় একটি পৃথক বিবৃতিতে শুধু উদ্বেগ প্রকাশ করেছিল। তখন খামেনির মৃত্যু বা হত্যাকাণ্ডের বিষয়ে বাংলাদেশ কোনো মন্তব্য দেয়নি। সেই বিবৃতিতে বলা হয়েছিল, ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের “কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা ঘটেছে”, যার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

বিভিন্ন সমালোচনার পর সোমবার, পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানায়, খামেনিকে হত্যা করা হয়েছে এবং এটি আন্তর্জাতিক আইন ও নিয়মের লঙ্ঘন। মন্ত্রণালয় এ প্রসঙ্গে বলেছে, “বাংলাদেশ ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বাস করে যে সংঘাত কখনও স্থায়ী সমাধান আনে না। কেবল সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইন মেনে চলার মাধ্যমেই বিরোধ সমাধান সম্ভব।




ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ