আর্কাইভ
ads
logo

শাহজালাল বিমানবন্দরে তিন দিনে ১০২ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২ মার্চ ২০২৬, ০৩:৫২ পি.এম
শাহজালাল বিমানবন্দরে তিন দিনে ১০২ ফ্লাইট বাতিল

ads

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘর্ষ ও নিরাপত্তা ঝুঁকির কারণে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে আকাশপথ সাময়িক বন্ধ ঘোষণা করে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান। এই পদক্ষেপের সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, যুদ্ধে সংশ্লিষ্ট এই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়। ১ মার্চ আরও ৪০টি ফ্লাইট বাতিল করা হয়। সোমবার (২ মার্চ) এ সংখ্যা আরও বেড়ে ৩৯টি হয়। তিন দিনে মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে।

রোববার (২ মার্চ) বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রয়েছে: কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৫টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, কুয়েত এয়ারওয়েজ (কুয়েত) ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট।

বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই ছাড়া অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ