সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় র্যাব-১২-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আহসান হাবিব এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালানো হয়। অভিযানে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি মো. ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। এছাড়া তার ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং একটি ট্রাকও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন (৩১) দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে।
মেজর মো. আহসান হাবিব জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।