ক্রীড়া অঙ্গনে সৌজন্য ও সমন্বয়ের বার্তা নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ কুস্তি ফেডারেশন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত মতবিনিময় সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ কুস্তি ফেডারেশনের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
অনুষ্ঠানে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মাহবুব আলমও উপস্থিত ছিলেন। এ সময় ক্রীড়া উন্নয়ন এবং ফেডারেশন ও মন্ত্রণালয়ের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।