আর্কাইভ
ads
logo

‘টিসিবির কার্যক্রম পরিচালনায় ওয়ার্ডভিত্তিক নাগরিক কমিটি গঠন করা হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৪ পি.এম
‘টিসিবির কার্যক্রম পরিচালনায় ওয়ার্ডভিত্তিক নাগরিক কমিটি গঠন করা হবে’

ads

টিসিবির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে বড় পদক্ষেপের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেছেন, ভবিষ্যতে সরকারি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর কার্যক্রমে নাগরিক সমাজের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে।

শনিবার বিকেলে সিলেটের লাক্কাতুরা এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, এ লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক নাগরিক কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, ‘টিসিবির কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে যাতে কোনো অনিয়ম না হয়, সেটি নিশ্চিত করবে নাগরিক কমিটি। টিসিবির পণ্য সরবরাহ যেন জন আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ হয়, সেটি আমরা নিশ্চিত করব।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ–এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ অন্যরা।

পবিত্র রমজান উপলক্ষে রাষ্ট্রীয় বিপণন সংস্থা টিসিবি সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছে। ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর কম দামে সরবরাহ করা হচ্ছে।

এদিন বিকেলে সিলেট সার্কিট হাউসে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের এবং বিশেষ করে বাণিজ্য ও শিল্প খাতে এ সম্পর্ক আরও জোরদারে দুই দেশ কাজ করে যাচ্ছে। সিলেটের অর্থনৈতিক অগ্রগতিতে এই আলোচনা ইতিবাচক প্রভাব ফেলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় অনিরুদ্ধ দাস দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ