আর্কাইভ
ads
logo

মবকে গোপনে সহায়তা করছে প্রশাসনের একটি অংশ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৭ পি.এম
মবকে গোপনে সহায়তা করছে প্রশাসনের একটি অংশ: তথ্যমন্ত্রী

ads

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপটে বরিশালে আয়োজিত এক অনুষ্ঠানে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে তিনি অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে থেকেই একটি গোষ্ঠী গোপনে মবকে প্রশ্রয় দিচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'একটা দেশে গণতন্ত্র চলতে পারে না, যদি সে দেশে স্বাধীন গণমাধ্যম না থাকে। গণমাধ্যম স্বাধীনতা চর্চা করতে পারে না যদি জবাবদিহিতা না থাকে। শুধু অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করলেই হয় না, আমরা যে সুন্দর সমাজ চাই সেই সুন্দর সমাজ গঠন করার পরিকল্পনা থাকতে হবে।'

তিনি দাবি করেন, একটি বিশেষ মহল দীর্ঘদিন ধরে মবকে উৎসাহিত করার চেষ্টা করছে। এমনকি প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্যেও কেউ কেউ গোপনে এসব কর্মকাণ্ডে সমর্থন দিচ্ছেন বলে তার অভিযোগ। এ প্রসঙ্গে তিনি বলেন, 'একটি মহলকে আমরা দেখেছি তারা মবকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকেও অনেকে গোপনে গোপনে মবকে পৃষ্ঠপোষকতা দেয়। সরকার পরিচালনার দায়িত্ব আমরা নিয়েছি, সব ধরনের সংবাদ আমাদের কাছে আছে।'

সরকার পরিচালনার সক্ষমতার বিষয়ে তিনি বলেন, 'সরকার কীভাবে পরিচালনা করতে হয়, তা তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদ জানে। প্রশাসনের মধ্যে যদি এরকম কিছু সমস্যা থাকে, তাহলে আমরা তা চিহ্নিত করব এবং গণমাধ্যমের মাধ্যমেই দেশবাসীর কাছে তা পরিষ্কার করব,' বলেন জহির উদ্দিন স্বপন।

জনগণের প্রতি দায়বদ্ধতার প্রশ্নে তিনি জোর দিয়ে বলেন, 'জনগণের কাছে জবাবদিহিতাই হচ্ছে চূড়ান্ত কথা এবং জনগণের জন্য বাংলাদেশকে প্রস্তুত করাই হচ্ছে আমাদের একমাত্র কাজ।'

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, সাম্প্রতিক নির্বাচনের অভিজ্ঞতা থেকে সরকার গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছে। তার ভাষ্য, 'এবারে জাতীয় নির্বাচনে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। লক্ষ্য করেছি বিনা কারণে বিনা প্রয়োজনে ভোটের পরিবেশ নষ্ট হয়েছে। কেন কী কারণে নষ্ট হয়েছে, সে বিষয়ে, আমরা একটি তদন্তের উদ্যোগ নেবো। কেননা ভবিষ্যতে সবসময় আমরা নিরপেক্ষ অবাধ নির্বাচন চাই।'

অনুষ্ঠানে তিনি স্পষ্ট করে দেন, ভবিষ্যতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় তদন্ত ও পদক্ষেপ নেওয়া হবে।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ