আর্কাইভ
ads
logo

ঢাবি উপাচার্যের সঙ্গে শিক্ষামন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ এ.এম
ঢাবি উপাচার্যের সঙ্গে শিক্ষামন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ছবিঃ সংগৃহীত

ads

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ বৃহস্পতিবার সচিবালয়ে নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একইসঙ্গে তিনি মন্ত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালিন সময়ে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক শিক্ষা ও গবেষণা কার্যক্রমের অগ্রগতি এবং শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের একটি সংক্ষিপ্ত পরিচিতি সংবলিত বুকলেট মন্ত্রীর হাতে তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য শিগগিরই একটি পূর্ণাঙ্গ বৈঠকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, গবেষণার মানোন্নয়ন, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতাসহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করবেন।

সাক্ষাৎ শেষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ