আর্কাইভ
ads
logo

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল সেনাসদস্যের, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পি.এম
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল সেনাসদস্যের, আহত ৩

ads

যশোরের চৌগাছায় ইফতারের ঠিক আগে সড়কে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির রিপন (৪৫) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ইফতারের আগমুহূর্তে যশোর-চৌগাছা সড়কের চাঁন্দাআফরা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের চাচাশ্বশুর ও চৌগাছা পৌরসভার কর্মকর্তা শাহিনুর রহমান জানান, হুমায়ুন কবির রিপন যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চৌগাছা উপজেলার বাড়িয়ালী গ্রামে, পাশাপাশি চৌগাছা পৌরশহরেও তাঁর একটি বাড়ি রয়েছে। শনিবার বিকেলে ছুটি নিয়ে তিনি নিজের মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন। চাঁন্দাআফরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

অন্য মোটরসাইকেলে থাকা যশোর সদর উপজেলার ভেকুটিয়া এলাকার হাসান (৪০) ও রাহুল (২০), এবং রঘুনাথপুরের তুহিন (৩৫) মারাত্মক আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।

হুমায়ুন কবির রিপনের মৃত্যুর খবর পেয়ে যশোর ক্যান্টনমেন্ট থেকে সেনাসদস্যরা ঘটনাস্থলে এসে তাঁর মরদেহ নিয়ে যান।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ক্যান্টনমেন্টের সদস্যরা এসে নিহতের মরদেহ গ্রহণ করেছেন।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ