আর্কাইভ
ads
logo

সামিত সোমের ছবি দিয়ে মাতৃভাষা দিবসে ফিফার বিশেষ পোস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ পি.এম
সামিত সোমের ছবি দিয়ে মাতৃভাষা দিবসে ফিফার বিশেষ পোস্ট

ads

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ (২১ ফেব্রুয়ারি) ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধায় নত সারা বিশ্ব। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বারসহ নাম না জানা বহু মানুষ প্রাণ উৎসর্গ করেছিলেন। দিবসটি ঘিরে ক্রীড়াঙ্গনেও দেখা গেছে বিশেষ আয়োজন ও স্মরণ।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও সামাজিক যোগাযোগমাধ্যমে মাতৃভাষা দিবসে অংশ নিয়েছে। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কানাডা প্রবাসী বাংলাদেশি ফুটবলার সামিত সোমের ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে— ‘ভিন্ন ভাষায় একই আবেগ।’ পোস্টটিতে ফুটবল ও ভালোবাসার ইমোজিও যুক্ত করা হয়। ছবিতে বাংলা ভাষায় লেখা ছিল— ‘ফুটবলই আমাদের ভাষা।’ এর মাধ্যমে ভাষার ভিন্নতা থাকলেও ফুটবলের আবেগ যে সার্বজনীন—সেই বার্তাই তুলে ধরেছে ফিফা।

তবে পোস্টটি ‘কাস্টম’ প্রাইভেসি সেটিংসের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, ফলে এটি মূলত বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরাই দেখতে পাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের নবনিযুক্ত ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক লিখেছেন, ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। যাদের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের মাতৃভাষার অধিকার, তাদের স্মৃতি চিরদিন বাঙালির হৃদয়ে অম্লান হয়ে থাকবে। শহীদদের রক্তে রাঙানো একুশ আমাদের গৌরব, আমাদের পরিচয়।’

এদিকে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাদের বার্তায় বলা হয়, ‘তারুণ্যের নব চেতনায় একুশ রবে সকলের অনুপ্রেরণায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ