আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আগামীকাল শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
জানা যায়, এ সময় তার সঙ্গে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের সংসদ সদস্যরাও উপস্থিত থাকবেন।
জামায়াতের প্রচার বিভাগের শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে ২১ ফেব্রুয়ারি সকালে ডা. শফিকুর রহমান শহীদ মিনারে যাবেন।”
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তিনি ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন।
সূত্র জানায়, এর আগে অন্য বছরে এই দিনে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে শোভাযাত্রা, আলোচনা ও নানা আয়োজন করা হতো, কিন্তু জামায়াতের কোনো আমির কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হননি।







