আর্কাইভ
ads
logo

তালাবদ্ধ কার্যালয়ে দেড় বছর পর পতাকা তুলে ঝুলানো হলো শেখ হাসিনার ছবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫২ পি.এম
তালাবদ্ধ কার্যালয়ে দেড় বছর পর পতাকা তুলে ঝুলানো হলো শেখ হাসিনার ছবি

তালাবদ্ধ থাকা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের পর শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি।

ads

প্রায় দেড় বছর তালাবদ্ধ থাকার পর বরিশালের বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় দুই শীর্ষ নেতার ছবি টানানোর ঘটনা স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে শহরের ফেরিঘাট সড়কে অবস্থিত ওই কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও ছবি ঝুলানোর ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরে এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় আসে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বাঁশের খুঁটির সঙ্গে দুটি জাতীয় পতাকা টানানো হয়েছে। এর পাশেই জাতির জনক শেখ মুজিবুর রহমান এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সাঁটানো রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে নিষিদ্ধ সংগঠনটির অজ্ঞাত নেতাকর্মীরা এসে কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে চলে যান। পরে আত্মগোপনে থাকা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ওই পতাকা উত্তোলনের ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করতে থাকেন।

এ বিষয়ে জানতে চাইলে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, “ঘটনার বিষয়টি আমরা অবগত আছি। এই ঘটনায় আওয়ামী লীগের কেউ প্রকাশ্যে দায় স্বীকার করেননি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে। নিষিদ্ধঘোষিত সংগঠনটির নেতাকর্মীদের ওপর আমাদের বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংগঠনটির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এরপর থেকে উপজেলা কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল এবং দলীয় কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়। এর মধ্যে এক সময় কার্যালয়টিতে ভাঙচুরের ঘটনাও ঘটে।



ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ