প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির পেছনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের দৌড়ানোর ঘটনা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বুধবার (২৬ ফেব্রুয়ারি) উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আজ প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলা উদ্বোধন করতে গিয়েছিলেন। ছাত্রদলের সভাপতি ও দলটির ভাষ্যমতে, আমাদের অভ্যুত্থানের একটা সেক্টরের কমান্ডার রাকিব ভাইকে দেখলাম তারেক রহমানের গাড়ির পেছনে দৌঁড়াচ্ছেন। এটা আমাকে কষ্ট দেয়।”
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
সারজিস আলম আরও বলেন, “তার (রাকিব) নেতৃত্বে এদেশে লাখ লাখ ছাত্র রয়েছে। তিনি নেতার পেছনে যেভাবে দৌড়ালেন, আওয়ামী লীগের সময়েও এভাবে দৌড়াতে দেখিনি।” তিনি ছাত্রদলের প্রতি আহ্বান জানান, “আপনারা ছাত্র রাজনীতির সংস্কৃতিতে নতুন একটা স্ট্যান্ডার্ড তৈরি করবেন। যা দেখে বাংলাদেশের ছাত্র রাজনীতির ভবিষ্যত তৈরি হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম এবং ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক আল আমিন সরকার।







