ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী দেশের নির্বাচনের ফল বুকে কষ্ট নিয়ে মেনে নিয়েছে এবং গঠনমূলক বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে চায়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেট মহানগর জামায়াতে ইসলামী আয়োজন করা বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, “জামায়াত অনুগত বিরোধীদল হবে না। জামায়াত ভালো কাজের সাধুবাদ দিবে, কিন্তু অন্যায় হলে প্রতিবাদ করবে, দরকার হলে রুখে দিবে।”
তিনি সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “সরকার বিরোধী দল দমন না করে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে পারলে আগামী পাঁচ বছরে দেশ বদলে যাবে।”
সরকার যদি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়, তাহলে তার ক্ষতি ভোগ করতে হবে দেশের প্রায় ১৮ কোটি মানুষকে, যোগ করেন জামায়াত নেতা।
ইফতারে ১১টি দল, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।







