আর্কাইভ
ads
logo

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৭ পি.এম
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

ads

জামালপুরের বকশীগঞ্জে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে পতাকা উত্তোলন করা হয়েছে। এ সময় ভাষা আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

সকালে সকাল ৭টায় নেতাকর্মীরা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ কাদির সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী, তাঁতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহসহ কয়েকজন নেতাকর্মী।

দেড় বছর পর বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেল। তবে পতাকা উত্তোলন ও মোনাজাতের পরপরই তারা কার্যালয় প্রাঙ্গণ ত্যাগ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেয়। এর পর থেকেই ওই কার্যালয় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ