আর্কাইভ
ads
logo

চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ পি.এম
চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী

ছবিঃ সংগৃহীত

ads

সরকারের চলমান কোনো উন্নয়ন প্রকল্প বন্ধ হবে না বলে আশ্বস্ত করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অবহিতকরণ সভায় তিনি এ কথা জানান। অনুষ্ঠানে নবনিযুক্ত প্রতিমন্ত্রী ফারজানা শারমীনও উপস্থিত ছিলেন।

বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের মূল লক্ষ্য হচ্ছে জনসেবা। প্রচলিত নিয়মের দোহাই দিয়ে জনকল্যাণমূলক কাজে স্থবিরতা আনা যাবে না; প্রয়োজনে নিয়ম সংস্কার করে সেবাকে আরও গতিশীল করতে হবে। তিনি আরও জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী জনগণের জীবনমান উন্নয়নে তারা বদ্ধপরিকর এবং নির্ধারিত সময়ের মধ্যেই দুর্নীতি ও অনিয়ম দূর করে মন্ত্রণালয়কে এগিয়ে নেওয়া হবে।

জনসাধারণের জন্য বড় ঘোষণা দিয়ে মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিগগিরই 'ফ্যামিলি কার্ড' বিতরণ শুরু হতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে আগামী পবিত্র ঈদুল ফিতরের আগেই এই কার্ডগুলো সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, দেশের বিশাল একটি জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনের দায়িত্ব এই মন্ত্রণালয়ের ওপর। তাই পরিকল্পনাগুলো কেবল নথিপত্র বা কাগজে সীমাবদ্ধ না রেখে বাস্তবসম্মতভাবে কার্যকর করতে হবে। তিনি সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, "আমাদের হাতে সময় কম, কিন্তু কাজ অনেক। বিশাল বাজেটের অপেক্ষায় না থেকে বর্তমান বরাদ্দের মাধ্যমেই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।"

প্রতিমন্ত্রী আরও যোগ করেন, একগাদা প্রকল্প হাতে না নিয়ে বরং নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ কাজ সফলভাবে শেষ করা গেলে তা মন্ত্রণালয়ের জন্য বড় সাফল্য বয়ে আনবে। জনগণের আস্থা অর্জনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে একটি শক্তিশালী সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ