আর্কাইভ
ads
logo

ঢাকায় আসছেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী, থাকবেন শপথ অনুষ্ঠানে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশকাল: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ এ.এম
ঢাকায় আসছেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী, থাকবেন শপথ অনুষ্ঠানে

ads

বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে কূটনৈতিক তৎপরতা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

আজ (সোমবার) সকালে তিনি শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে যাত্রা শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কার বাংলাদেশ হাইক‌মিশন। তাদের দেওয়া তথ্যে জানানো হয়, নবনির্বাচিত বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে নালিন্দা জয়াতিসা সকালে কলম্বো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।

হাইক‌মিশন আরও উল্লেখ করেছে, এই ঐতিহাসিক আয়োজনে শ্রীলঙ্কার মন্ত্রীর উপস্থিতি বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার দৃঢ় বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার প্রতিফলন।

 

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ