আর্কাইভ
ads
logo

চীনে আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ, ৫ শিশুসহ নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশকাল: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪০ এ.এম
চীনে আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ, ৫ শিশুসহ নিহত ১২

ছবিঃ সংগৃহীত

ads

চীনে চান্দ্র নববর্ষের উৎসবের আবহে হুবেই প্রদেশের জিনপু গ্রামে একটি আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫ জন শিশুসহ অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন বলে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। উৎসবের মৌসুমে এমন মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, বুধবার বিকেলে ওই দোকানে আকস্মিক বিস্ফোরণ ঘটে। উদ্ধারকারী দল দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে ১২ জনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে ৫ জনই অপ্রাপ্তবয়স্ক। শনাক্ত হওয়া তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে, মৃতদের মধ্যে ১১ জনই ছিলেন দোকানে আসা ক্রেতা এবং অন্যজন দোকানের মালিক বলে ধারণা করা হচ্ছে।

মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত তিন পর্যটক প্রায় ৭৮০ কিলোমিটার দূরবর্তী চেংডু শহর থেকে পরিবারের সঙ্গে উৎসব পালন করতে গ্রামটিতে এসেছিলেন। নববর্ষের আনন্দ উদযাপনের মুহূর্তটি মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। পুলিশ এরই মধ্যে এই প্রাণঘাতী বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

চীনে চান্দ্র নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো দীর্ঘদিনের ঐতিহ্য হলেও নিরাপত্তা এবং পরিবেশ দূষণের আশঙ্কায় বড় শহরগুলোতে এর ব্যবহারে কড়া বিধিনিষেধ রয়েছে। তবে দেশটির গ্রামীণ জনপদে এই প্রথা এখনো অত্যন্ত জনপ্রিয়, যার ফলে উৎসবের সময়ে প্রায়ই এ ধরনের বড় দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য, গত রোববারও দেশটির জিয়াংসু প্রদেশে একই ধরণের বিস্ফোরণে আট জনের মৃত্যু হয়েছিল।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ