আর্কাইভ
ads
logo

পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবনধস, নিহত অন্তত ১৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ পি.এম
পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবনধস, নিহত অন্তত ১৬

ads

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে একটি আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণের ফলে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাতে সোলজার বাজার এলাকার গুল রানা কলনিতে।

সিন্ধ প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের করাচি শাখার প্রধান হাসান খান স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএফপিকে জানিয়েছেন, ভোর চারটার দিকে তিনতলা ভবনের বাসিন্দারা সেহরির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধাক্কায় ভবনটি ধসে পড়ে।

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তবে তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ জানা যাবে।”

সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ শোক প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত জুলাই মাসেও করাচির লিয়ারি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে একটি পাঁচতলা ভবন ধসে পড়ে। সেখানে ২৭ জন নিহত এবং আরও ১০ জন আহত হন।

করাচির অনেক ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। নগর প্রশাসন ইতোমধ্যে শহরের প্রায় ৬০০ ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। তাদের মতে, এই ভবনগুলো দুর্বলভাবে নির্মিত এবং যে কোনো সময় ধসে পড়তে পারে।


ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ