আর্কাইভ
ads
logo

ভোট পুনঃগণনার দাবিতে লিখিত অভিযোগ পাটওয়ারীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৩ পি.এম
ভোট পুনঃগণনার দাবিতে লিখিত অভিযোগ পাটওয়ারীর

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

ads

ঢাকা-৮ আসনের নির্বাচনে ফলাফলে অনিয়মের অভিযোগ এনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি লিখিত অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার অনুসারীরা ভোট রিগিং, প্রভাব বিস্তার এবং ফলাফল আটকে রাখাসহ নানা অনিয়ম করেছেন। তিনি অভিযোগ করেন, অনেক কেন্দ্রে বাতিলকৃত ভোটগুলো ধানের শীষের অনুকূলে গণনাভুক্ত করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং অফিসার এই অনিয়মে সরাসরি জড়িয়ে পড়েছেন এবং রিটার্নিং অফিসার অবৈধভাবে মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করেছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনের ফলাফল স্থগিত করে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি অনুরোধ করেছেন, ধানের শীষের ভোট থেকে অবৈধভাবে গণনায় যুক্ত হওয়া বাতিল ভোটগুলো বাদ দিয়ে নতুন করে ফলাফল প্রকাশ করা হোক। পুনঃগণনা না হওয়া পর্যন্ত নবনির্বাচিত প্রার্থীর শপথ অনুষ্ঠানও স্থগিত রাখার দাবি জানানো হয়েছে।

প্রসঙ্গত, বেসরকারি ফলাফলে ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ৫৯,৩৬৬ ভোট পেয়েছেন, যেখানে নাসীরুদ্দীন পাটওয়ারী ৫৪,১২৭ ভোট পেয়েছেন।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ