আর্কাইভ
ads
logo

৩০টি আসনে ভোট জালিয়াতির অভিযোগ, পুনঃগণনার দাবিতে ইসিতে জামায়াতের ১১ দলীয় ঐক্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০ পি.এম
৩০টি আসনে ভোট জালিয়াতির অভিযোগ, পুনঃগণনার দাবিতে ইসিতে জামায়াতের ১১ দলীয় ঐক্য

ads

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে ঘষামাজার অভিযোগ তুলে পুনঃগণনার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতারা। রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১:৪০ মিনিটে তারা রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে পৌঁছান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রের ভোটে জালিয়াতি, এজেন্টদের কেন্দ্র থেকে বের করা, ফলাফল শিটে ওভাররাইটিং ও ঘষামাজার মতো অনিয়ম হয়েছে। তিনি আরও বলেন, “কিছু কেন্দ্রে ফলাফল প্রকাশে অস্বাভাবিক দেরি হয়েছে, আবার কিছু কেন্দ্রে ‘বিদ্যুৎগতিতে’ ফল ঘোষণা করা হয়েছে।”

তিনি জানান, যেসব আসনে নির্বাচনী আচরণবিধি মানা হয়নি এবং অনিয়ম হয়েছে, সেসব আসনে পুনঃগণনার আবেদন করা হবে। এছাড়া নির্বাচনের পরবর্তী সহিংসতা ও হামলার বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়ারও দাবি করা হয়েছে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল, ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান, পাবনা-১ আসনে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সহ অন্যান্য নেতারা।

অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল জানান, “৩০টি আসনে পুনঃগণনা হলে প্রকৃত ফলাফল প্রকাশ পাবে এবং যাদের পরাজিত দেখানো হয়েছে, তাদের মধ্যে অনেকেই বিজয়ী হবেন।”

ড. আব্দুল মান্নান অভিযোগ করেন, ঢাকা-৬-এর কয়েকটি কেন্দ্রের ফলাফল শিটে অসংগতি রয়েছে, যেমন: এজেন্টের নামের গরমিল, এনআইডি নম্বর অনুপস্থিতি, ওভাররাইটিং, কার্বন কপি বা পেন্সিলে লেখা, ফটোকপি শিট ব্যবহার এবং কলমে কেন্দ্রের নাম লেখা।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ