আর্কাইভ
ads
logo

তারেক রহমানকে বিমসটেক মহাসচিবের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৪ পি.এম
তারেক রহমানকে বিমসটেক মহাসচিবের অভিনন্দন

ছবিঃ সংগৃহীত

ads

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ ও ঐতিহাসিক জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি এই উষ্ণ অভিনন্দন জানান।

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক)-এর মহাসচিব তাঁর বিশেষ বার্তায় বিএনপির এই বিশাল অর্জনে তারেক রহমানের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের উচ্চসিত প্রশংসা করেন। তিনি দুই পক্ষের মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ভবিষ্যতে আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, এবারের সংসদ নির্বাচনে অভাবনীয় সাফল্য দেখিয়েছে বিএনপি। মোট ২৯৯টি আসনের মধ্যে ফলাফল ঘোষিত হওয়া ২৯৭টি আসনের ২০৯টিতেই এককভাবে জয়ী হয়েছে দলটি। এছাড়া আইনি জটিলতায় স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন। দলটির নেতৃত্বাধীন জোটের শরিকরা লাভ করেছে তিনটি আসন। অন্যদিকে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াতে ইসলামী ৬৮টি আসন এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক জোটের অন্যান্য শরিক দলগুলো আরও ৯টি আসনে জয় নিশ্চিত করেছে।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ