আর্কাইভ
ads
logo

অভিবাসন নীতি কঠোরে আইন করছে ইতালি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশকাল: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫ এ.এম
অভিবাসন নীতি কঠোরে আইন করছে ইতালি

ছবিঃ সংগৃহীত

ads

ভূমধ্যসাগর দিয়ে অনিয়মিত অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে অভিবাসন নীতি আরও কঠোর করার লক্ষ্যে একটি নতুন খসড়া আইন অনুমোদন করেছে ইতালির বর্তমান ডানপন্থি সরকার। এই আইনের আওতায় বিতর্কিত 'অস্থায়ী নৌ-অবরোধ' আরোপের বিধান রাখা হয়েছে, যা সমুদ্রপথে দেশটিতে প্রবেশপ্রত্যাশী নৌকাগুলোকে আটকাতে ব্যবহার করা হবে।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন মন্ত্রিসভা অনিয়মিত অভিবাসন মোকাবিলায় এই কঠোর বিলটিতে চূড়ান্ত সায় দিয়েছে। প্রস্তাবিত এই আইনের বিশেষ দিক হলো, কোনো অভিবীবাসী জাহাজকে ইতালির আঞ্চলিক জলসীমায় প্রবেশে সরাসরি বাধা দেওয়ার ক্ষমতা পাবে সরকার। বিশেষ করে যখন অভিবাসনের স্রোতকে 'ব্যতিক্রমী চাপ' হিসেবে বিবেচনা করা হবে কিংবা কোনো জাহাজ জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে চিহ্নিত হবে, তখন এই ব্যবস্থা কার্যকর করা যাবে।

মধ্য-ভূমধ্যসাগরীয় রুট ব্যবহার করে প্রতি বছর হাজার হাজার মানুষ উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমান, যার ফলে ইতালি অন্যতম প্রধান চাপের মুখে থাকা দেশে পরিণত হয়েছে। সমুদ্রপথে এই বিপজ্জনক পারাপার কঠোরভাবে নিয়ন্ত্রণ করার যে প্রতিশ্রুতি মেলোনির সরকার দিয়েছিল, এই নতুন আইনটি সেই লক্ষ্য বাস্তবায়নেরই একটি বড় পদক্ষেপ। এর ফলে এখন থেকে ইতালির উপকূলে অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন আরও শক্তিশালী আইনি ভিত্তি পেল।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ