আর্কাইভ
ads
logo

অন্যায়ের বিরুদ্ধে কড়া বার্তা তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২১ পি.এম
অন্যায়ের বিরুদ্ধে কড়া বার্তা তারেক রহমানের

ads

রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কঠোর অবস্থানের ঘোষণা দিলেন তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, দলে ঘোষিত ৩১ দফা এবং নোট অব ডিসেন্টসহ ঐকমত্যে পৌঁছানো জুলাই সনদ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, “আমার বক্তব্য স্পষ্ট, যেকোনো মূল্যে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে হবে। কোনো ধরনের অন্যায় বরদাশত করা হবে না।”

তিনি জানান, দলের গৃহীত কর্মপরিকল্পনা অনুযায়ী ৩১ দফা এবং ঐকমত্যের ভিত্তিতে প্রণীত জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া পর্যায়ক্রমে এগিয়ে নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডা. জাহিদ হোসেন।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ