আর্কাইভ
ads
logo

নির্বাচনে বিজয়ী হলেন ৭ নারী প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৭ পি.এম
নির্বাচনে বিজয়ী হলেন ৭ নারী প্রার্থী

ছবিঃ সংগৃহীত

ads

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন বিএনপির নারী প্রার্থীরা। দলটির ছয়জন নারী প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করে সংসদে যাচ্ছেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা

বিজয়ী নারী প্রার্থীরা হলেন— মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল এবং নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

এদিকে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৮৯টির বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। এতে বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১০টি আসনে জয় পেয়েছেন। এর ফলে দলটির নেতৃত্বে সরকার গঠনের পথ সুগম হয়েছে এবং নতুন সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান। দীর্ঘ ৩৫ বছর পর দেশে একজন পুরুষ প্রধানমন্ত্রী আসতে যাচ্ছেন।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ