আর্কাইভ
ads
logo

ভারত মহাসাগরে ভেনেজুয়েলা সংশ্লিষ্ট জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশকাল: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯ এ.এম
ভারত মহাসাগরে ভেনেজুয়েলা সংশ্লিষ্ট জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ছবিঃ সংগৃহীত

ads

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ‘কোয়ারেন্টাইন’ বা নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলার তেল পরিবহনের অভিযোগে ভারত মহাসাগর থেকে একটি বিশাল ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। ‘অ্যাকুইলা ২’ নামের এই জাহাজটি ভেনেজুয়েলা থেকে চীনের একটি বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল বলে জানিয়েছে আল জাজিরা।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোমবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ক্যারিবিয়ান সাগর থেকেই মার্কিন নৌবাহিনী জাহাজটির গতিবিধি নজরে রেখেছিল।

হেগসেথ পোস্টে বলেন, ‘যখন যুদ্ধ বিভাগ (প্রতিরক্ষা মন্ত্রণালয়) কোয়ারেন্টাইনের ব্যাপারে বলে, তখন তা যথার্থভাবেই বলে। সোমবার ভারত মহাসগর অঞ্চলে রাতব্যাপী অভিযান চালিয়ে অ্যাকুইলা ২ নামের একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী।’

তিনি আরও লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞার আওতায় পড়া ভেনেজুয়েলার ট্যাংকার জাহাজগুলোকে কোয়ারেন্টাইন অবস্থায় থাকার নির্দেশ দিয়েছিলেন। ‘‘অ্যাকুইলা’’ সেই নির্দেশ অমান্য করে এগিয়ে যাচ্ছিল। মার্কিন নৌবাহিনী অ্যাকুইলাকে অনুসরণ করে যাচ্ছিল এবং উপযুক্ত সময়ে অভিযান চালিয়ে সেটি জব্দ করা হয়েছে।’

একই পোস্টে প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই পৃথিবীতে এমন কোনো দেশ নেই, এমন কোনো জাতি নেই— যারা যে কোনো ক্ষেত্রে নিজেদের ইচ্ছের বাস্তবায়ন ঘটাতে পারে। আকাশপথ হোক, স্থলপথ হোক কিংবা জলপথ— আমাদের প্রতিরক্ষা বাহিনী আপনাদের খুঁজে বের করবে এবং আপনার সঙ্গে ন্যায়বিচার করবে। আমাদের ছাড়িয়ে যাওয়ার অনেক আগেই আপনার জ্বালানি ফুরিয়ে যাবে।’

শেষে তিনি উল্লেখ করেন, ‘যারা মার্কিন শক্তিকে তাচ্ছিল্য করে এবং বৈশ্বিক সামুদ্রিক অঞ্চলে নিজেদের অধিকারের অপব্যবহার করে, তাদের প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় সবসময় নেতিবাচক।’

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ