আর্কাইভ
ads
logo

লেবাননে ভবন ধসে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশকাল: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ পি.এম
লেবাননে ভবন ধসে নিহত ৯

ads

লেবাননের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী ত্রিপোলিতে দুটি ঝুঁকিপূর্ণ ভবন ধসে অন্তত ৯ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধারকার্য এখনও চলমান রয়েছে, এবং ধ্বংসস্তূপে আটকে থাকা আরও কয়েকজনকে জীবিত উদ্ধার করার চেষ্টা চলছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে লেবাননের সিভিল ডিফেন্সের মহাপরিচালক ইমাদ খ্রেইশ জানিয়েছেন, দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, উক্ত ভবনটি দুটি ব্লকে বিভক্ত ছিল, প্রতিটি ব্লকে ছয়টি করে অ্যাপার্টমেন্ট ছিল। স্থানীয়দের ধারণা, ধসের সময় ভবনের ভেতরে অন্তত ২২ জন মানুষ ছিলেন।

উদ্ধার কার্যক্রমে সিভিল ডিফেন্সের দলগুলোর সঙ্গে লেবানিজ রেড ক্রিসেন্ট এবং বিভিন্ন জরুরি ও ত্রাণ সংস্থার কর্মীরা অংশ নিচ্ছেন। স্থানীয় বাসিন্দারাও ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকা মানুষদের কাছে পৌঁছাতে সহায়তা করছেন।

ত্রিপোলির মেয়র আবদেল হামিদ কারিমেহ সাংবাদিকদের বলেন, “অনিরাপদ ভবনের কারণে ত্রিপোলি এখন ‘দুর্যোগ কবলিত শহর’ হিসেবে বিবেচিত হচ্ছে।”


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ