আর্কাইভ
ads
logo

নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে আরও সাড়ে সাত বছরের কারাদণ্ড

ডিজিটাল ডেস্ক

প্রকাশকাল: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ এ.এম
নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে আরও সাড়ে সাত বছরের কারাদণ্ড

শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি

ads

ইরানে মানবাধিকার আন্দোলনের প্রতীক ও নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত নার্গিস মোহাম্মদির সাজা আরও বাড়ানো হয়েছে। নতুন করে তাকে সাড়ে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে জানানো হয়, নার্গিস মোহাম্মদির আইনজীবী মোস্তফা নিলি সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য প্রকাশ করেন। তার ভাষ্য অনুযায়ী, ‘সমাবেশ ও যোগসাজশের’ অভিযোগে নার্গিসকে ছয় বছর এবং ‘প্রোপ্যাগান্ডামূলক কার্যকলাপের’ অভিযোগে আরও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরের একটি আদালত শনিবার এ রায় ঘোষণা করে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরে ‘উসকানিমূলক বক্তব্য’ দেওয়ার অভিযোগে নার্গিসকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করেছে ইরান সরকার। তবে তার পরিবার জানায়, গ্রেপ্তারের সময় তাকে মারধর করা হয়, যার ফলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া প্রয়োজন হয়।

ইরানে নারীদের ওপর দমন-পীড়নের বিরুদ্ধে সাহসী অবস্থান ও মানবাধিকার লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন নার্গিস মোহাম্মদি।

আইনজীবী মোস্তফা নিলি জানান, গত ১৪ ডিসেম্বরের পর এই প্রথম তিনি নার্গিসের সঙ্গে কথা বলেছেন। তার তথ্যমতে, নার্গিসের ওপর দুই বছরের জন্য দেশত্যাগ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি তাকে ইরানের পূর্বাঞ্চলীয় খুসফ এলাকায় দুই বছরের জন্য নির্বাসনে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

এদিকে নার্গিস মোহাম্মদিকে সহায়তাকারী ‘নার্গিস ফাউন্ডেশন’ শনিবারের আদালতের শুনানিকে ‘ভুয়া’ বলে উল্লেখ করেছে। সংস্থাটি জানিয়েছে, গত ২ ফেব্রুয়ারি থেকে নার্গিস অনশন শুরু করেছেন।

আইনজীবী নিলি আরও জানান, শারীরিক অবস্থার অবনতি ঘটায় তিন দিন আগেও তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।



ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ