আর্কাইভ
ads
logo

এবার স্মার্টফোনের বাজারেও ইলন মাস্ক

Sadia

প্রকাশকাল: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৯ পি.এম
এবার স্মার্টফোনের বাজারেও ইলন মাস্ক

ছবিঃ সংগৃহীত

ads

স্টারলিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবাকে ঘিরে নতুন এক গুঞ্জন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় তোলে—ইলন মাস্কের প্রতিষ্ঠান নাকি নিজস্ব স্মার্টফোন আনতে যাচ্ছে। তবে এই জল্পনায় এবার স্পষ্ট বিরতি টানলেন খোদ ইলন মাস্ক।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, এই মুহূর্তে স্টারলিঙ্কের পক্ষ থেকে স্মার্টফোন তৈরির কোনো উদ্যোগ বা পরিকল্পনা নেই। ভাইরাল হওয়া দাবিগুলো কার্যত নাকচ করে তিনি স্পষ্ট করে দেন, বিষয়টি নিয়ে বর্তমানে সংস্থাটি ভাবছেই না।

এই আলোচনা শুরু হয় এক্স ব্যবহারকারী মার্ক ক্রেটশম্যানের একটি পোস্ট থেকে। সেখানে তিনি ধারণা দেন, ভবিষ্যতে স্টারলিঙ্ক তাদের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার উন্নয়নের অংশ হিসেবে স্মার্টফোন তৈরি করতে পারে। ওই পোস্ট ঘিরেই দ্রুত ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন।

এর পেছনে অতীতের কিছু মন্তব্যও ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ২০২৪ সালে পেনসিলভেনিয়ার এক টাউন হল বৈঠকে ইলন মাস্ক স্মার্টফোন তৈরির বিষয়ে আগ্রহের কথা বলেছিলেন। সেই বক্তব্য নতুন করে আলোচনার খোরাক জোগায়।

এছাড়া এক পডকাস্টে মাস্ক বলেছিলেন, যদি কখনো অ্যাপল বা গুগল ‘গেটকিপার’-এর মতো আচরণ করে—অর্থাৎ বেআইনিভাবে অ্যাপ নিয়ন্ত্রণ বা নিষিদ্ধ করার চেষ্টা করে—তাহলে টেসলা স্মার্টফোন তৈরির বিষয়টি বিবেচনা করা হতে পারে। এই মন্তব্যও জল্পনাকে আরও উসকে দেয়।

প্রসঙ্গত, স্টারলিঙ্ক হলো স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা, যা বর্তমানে বিশ্বজুড়ে লাখ লাখ গ্রাহক ব্যবহার করছেন। সংস্থার মোট আয়ের বড় অংশই আসে এই পরিষেবা থেকে। ঘরোয়া ইন্টারনেটের পাশাপাশি, সাম্প্রতিক বছরগুলোতে বিমান সংস্থা, জাহাজ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকেও ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিঙ্ক।

যদিও স্মার্টফোন তৈরির পরিকল্পনা নেই, তবুও প্রযুক্তি উন্নয়নে থেমে নেই স্পেসএক্স। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বিদ্যমান স্মার্টফোন থেকেই কীভাবে সরাসরি স্যাটেলাইট সংযোগ দেওয়া যায়, সেই প্রযুক্তি নিয়ে কাজ চলছে। এ লক্ষ্যে টি-মোবাইলসহ বিভিন্ন টেলিকম প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বেও এগিয়েছে স্পেসএক্স, যাতে ভবিষ্যতে মোবাইল ডিভাইস থেকেই স্যাটেলাইট যোগাযোগ সম্ভব হয়।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ