আর্কাইভ
ads
logo

এপ্রিলে তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৪ পি.এম
এপ্রিলে তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আভাস

ads

চলতি বছরের এপ্রিল মাসের শেষের দিকে দেশে তীব্র তাপপ্রবাহ অনুভূত হতে পারে। একই সঙ্গে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তর তিন মাসের (ফেব্রুয়ারি থেকে এপ্রিল) পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম বলেন, “সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।”

তবে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা, অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, এপ্রিলের শেষার্ধে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে চার থেকে আট দিন ধরে বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে।

একই সময়ে এপ্রিলের শেষার্ধে দেশে তিন থেকে পাঁচটি মৃদু তাপপ্রবাহ (৩৭°–৩৭.৯° সেলসিয়াস), মাঝারি তাপপ্রবাহ (৩৮°–৩৯.৯° সেলসিয়াস) এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ (৪০°–৪১.৯° সেলসিয়াস) বয়ে যেতে পারে।



ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ