আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম বলেন, “সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।”
তবে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা, অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, এপ্রিলের শেষার্ধে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে চার থেকে আট দিন ধরে বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে।
একই সময়ে এপ্রিলের শেষার্ধে দেশে তিন থেকে পাঁচটি মৃদু তাপপ্রবাহ (৩৭°–৩৭.৯° সেলসিয়াস), মাঝারি তাপপ্রবাহ (৩৮°–৩৯.৯° সেলসিয়াস) এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ (৪০°–৪১.৯° সেলসিয়াস) বয়ে যেতে পারে।