আর্কাইভ
ads
logo

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা, তাপমাত্রা সামান্য কমতে পারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৬ এ.এম
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা, তাপমাত্রা সামান্য কমতে পারে

ছবি: সংগৃহীত

ads

ঢাকা ও আশেপাশের এলাকায় আজ আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনটি প্রধানত শুষ্ক থাকবে। একই সময় হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ।

গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ধরা পড়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াসে।

সূর্য আজ সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে অস্ত যাবে এবং আগামীকাল ভোর ৬টা ৪০ মিনিটে উদয় হবে।



ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ