আর্কাইভ
ads
logo

রমজানে প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৫ পি.এম
রমজানে প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

ads

ইফতারের সময় বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে রমজানজুড়ে সিএনজি স্টেশনের কার্যক্রমে বড় পরিবর্তন আনল সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন টানা ছয় ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশনগুলো।

শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৪ মার্চ পর্যন্ত সারা দেশের সব সিএনজি স্টেশন প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এর আগে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নিয়ম ছিল। নতুন সিদ্ধান্তে সেই সময়সীমা বাড়িয়ে ছয় ঘণ্টা করা হয়েছে।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি মোকাবিলা এবং রমজান মাসে বিদ্যুৎ খাতে গ্যাসের অতিরিক্ত চাহিদা পূরণের উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে, পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে মহাসড়কে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখতে ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত দেশের সব সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঈদের পর, অর্থাৎ ২৬ মার্চ থেকে আবার আগের নিয়মে ফিরে যাবে সময়সূচি। তখন প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ