আর্কাইভ
ads
logo

ঢাকাসহ সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২১ পি.এম
ঢাকাসহ সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

ads

বসন্তের শুরুতেই দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও বায়ুমণ্ডলীয় পরিবর্তনের কারণে ঢাকাসহ দেশের সাতটি বিভাগে আগামী কয়েকদিনের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অফিসের প্রকাশিত পাঁচ দিনের বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টা আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় পরিস্থিতির পরিবর্তন শুরু হবে। এ সময় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) থেকে বৃষ্টির পরিধি আরও বাড়তে পারে। ওই দিন ময়মনসিংহ ও সিলেট বিভাগেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। ফলে দেশের প্রায় সব প্রধান বিভাগেই বৃষ্টির প্রভাব পড়তে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার ঢাকাসহ খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃষ্টির কারণে বুধবার থেকে দিন ও রাতের তাপমাত্রা আবার কিছুটা কমতে শুরু করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিষুবীয় ভারত মহাসাগর ও এর আশপাশের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ধীরে ধীরে ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে উত্তর দিকের শীতল বায়ুর সঙ্গে জলীয় বাষ্পের মিশ্রণে বজ্রমেঘ তৈরি হচ্ছে।

এদিকে শনিবার (২১ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায়, যেখানে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় রোদের তাপ বাড়লেও রাতের দিকে এখনো হালকা শীতের অনুভূতি রয়েছে।



ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ