আর্কাইভ
ads
logo

সতীর্থরা খেলছেন জাতীয় দলে, সুযোগের অপেক্ষায় আকবর আলি

স্পোর্টস ডেস্ক

প্রকাশকাল: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৩ এ.এম
সতীর্থরা খেলছেন জাতীয় দলে, সুযোগের অপেক্ষায় আকবর আলি

ads

যুব বিশ্বকাপ জয়ের চার বছর পেরিয়ে গেলেও জাতীয় দলে এখনও অভিষেক হয়নি বাংলাদেশের সেই ঐতিহাসিক দলের অধিনায়ক আকবর আলির। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা দলের বেশিরভাগ ক্রিকেটার এখন জাতীয় দলে নিয়মিত মুখ, তবে ব্যতিক্রম হয়ে আছেন নেতৃত্ব দেওয়া আকবর। তবু হতাশ নন তিনি—নিজের সুযোগের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছেন।

গতকাল বৃহস্পতিবার অদম্য টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুরন্ত দলের অধিনায়ক হিসেবে মাঠে নামেন আকবর আলি। ম্যাচে ভালো সূচনা পেলেও শেষ পর্যন্ত দল ও নিজের পারফরম্যান্সে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাতীয় দলে সুযোগ না পাওয়া এবং নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলেন এই উইকেটকিপার-ব্যাটার।

তিনি বলেন, ‘(আমি) প্লেয়ার হিসেবে খেলি। আমিও চেষ্টা করি ব্যাট হাতে আরও যত অবদান রাখা যায়। এনসিএল আলহামদুলিল্লাহ ভালো গেছে। বিপিএলে কম সুযোগ পেয়েছি। তবে চেষ্টা করব যতটা সুযোগ কাজে লাগানো যায়।’

২০২০ সালের বিশ্বকাপজয়ী দলের সতীর্থদের মধ্যে তাওহীদ হৃদয়, তানজিদ তামিম, শরিফুল ইসলাম ও তানজিম সাকিবসহ বেশিরভাগই এখন জাতীয় দলের সদস্য। এ বিষয়ে প্রশ্ন করা হলে আকবর আলি হাসিমুখে বলেন, ‘(হাসি) তারা আমার থেকে ভালো করেছে বলেই সেখানে আছে। আমি হয়তো সেভাবে ভালো করতে পারিনি, তাই এখানে আছি। আমি যদি আরেকটু ভালো করতে পারি ইনশাআল্লাহ আমারও সুযোগ হবে (জাতীয় দলে), অবশ্যই ব্যাটিংয়ে ভালো করতে হবে।’

নিজের ব্যাটিং পজিশন প্রসঙ্গে তিনি আধুনিক ক্রিকেটের বাস্তবতাকেই সামনে আনেন। আকবর বলেন, ‘সবাই ভালো ব্যাট করতে চায়। সাদা বলে আমার মনে হয় না কারও ব্যাটিং অর্ডার ফিক্স থাকে। ওয়ানডেতেও এখন অনেক শাফল হয়। আধুনিক ক্রিকেট এভাবেই চলছে। এটাকে অজুহাত দেখানোর সুযোগ নেই। তারা অনেক ভালো ব্যাট করেছে। আমরা বোলিং ইউনিট হিসেবে প্রপার এক্সিকিউশন করতে পারিনি, রিপন (মণ্ডল) হোক (নাহিদ) রানা হোক। যদি আরেকটু ভালো করতে পারতাম বোলিংয়ে তারা এত সহজে জিততে পারত না।’

জাতীয় দলের দরজা এখনও বন্ধ থাকলেও আকবর আলির কণ্ঠে নেই কোনো হতাশা—বরং নিজের উন্নতিতেই মনোযোগ রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ই স্পষ্ট।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ