আর্কাইভ
ads
logo

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত -পাকিস্তান ম্যাচে নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশকাল: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৩ পি.এম
চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত -পাকিস্তান ম্যাচে নতুন রেকর্ড

ads

ক্রিকেট বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মুখোমুখি হলেই উত্তাপ ছড়ায় মাঠের ভেতরে-বাইরে। এবার সেই উত্তাপ ছাপিয়ে গেল ডিজিটাল পর্দাতেও। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচে রেকর্ডসংখ্যক দর্শক যুক্ত হয়েছেন রিলায়েন্সের জিওস্টার প্ল্যাটফর্মে।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল ডিজিটাল ও ব্রডকাস্ট পার্টনার জিওস্টার জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে এই ম্যাচটি দেখেছেন ১৬ কোটি ৩০ লাখ দর্শক। টি-টোয়েন্টি ফরম্যাটে আইসিসির কোনো ইভেন্টে এটিই সর্বোচ্চ ডিজিটাল দর্শকসংখ্যা। এর মাধ্যমে ২০২৪ সালে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের দর্শক উপস্থিতির আগের রেকর্ড ভেঙে গেছে।

পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের ভারত-পাকিস্তান ম্যাচের তুলনায় এবারের ম্যাচে দর্শকসংখ্যা বেড়েছে ৫৬ শতাংশ। শুধু লিগ পর্বের একটি ম্যাচের জন্য মোবাইলভিত্তিক দর্শকসংখ্যার দিক থেকেও এটি আইসিসি ইভেন্টের ইতিহাসে অনন্য।

ওয়াচ-টাইমেও তৈরি হয়েছে নতুন মাইলফলক। ম্যাচটি মোট ২০০০ কোটি মিনিট দেখা হয়েছে, যা আগের আসরের সূচির তুলনায় ৪২ শতাংশ বেশি।

তবে ম্যাচটি শুরুর আগে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আইসিসির কঠোর সমালোচনা করে পাকিস্তান প্রথমে ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়। পরে শ্রীলঙ্কা ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অনুরোধে তারা বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে। শেষ পর্যন্ত কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান একতরফাভাবে ৬১ রানে হেরে যায়।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ