আর্কাইভ
ads
logo

ইংলিশ লিগে সর্বোচ্চ দামের তালিকায় মুস্তাফিজ, ড্রাফটে ২৩ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২ পি.এম
ইংলিশ লিগে সর্বোচ্চ দামের তালিকায় মুস্তাফিজ, ড্রাফটে ২৩ বাংলাদেশি

ads

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়ার ঘটনায় কম বিতর্ক হয়নি। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশনায় কলকাতা নাইট রাইডার্স তাকে স্কোয়াড থেকে সরিয়ে দিয়েছিল। সেই ঘটনার কারণে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগও হারিয়েছিলেন ফিজ।

এবার সেই আলোচিত পেসার নাম লিখিয়েছেন ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি লিগ ‘দ্য হান্ড্রেড’-এর ড্রাফটে। দল পেলে এবারই প্রথম ইংল্যান্ডের এই ফ্র্যাঞ্চাইজি লিগে তাকে দেখা যাবে। এর আগে তিনি ২০১৬ সালে সাসেক্সের হয়ে ইংল্যান্ডের আরেকটি ফ্র্যাঞ্চাইজি লিগ ভাইটালিটি ব্লাস্ট-এ খেলেছিলেন।

বাংলাদেশ থেকে মুস্তাফিজ হান্ড্রেডের ড্রাফটে নাম নিবন্ধন করেছেন বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। তবে তাদের প্রতিবেদনে অন্য কোনো বাংলাদেশির নাম উল্লেখ করা হয়নি।

বিবিসি’র দেওয়া তালিকায় বাংলাদেশের ২৩ ক্রিকেটারের নাম রয়েছে। মুস্তাফিজ সর্বোচ্চ ১ লাখ পাউন্ড রিজার্ভ প্রাইসের ক্যাটাগরিতে আছেন। এছাড়া ৭৫ হাজার পাউন্ড ক্যাটাগরিতে রয়েছেন রিশাদ হোসেন। ৩১ হাজার পাউন্ড ক্যাটাগরিতে নাম রয়েছে– নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলি অনিক, লিটন দাস, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামিম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত এবং তাওহীদ হৃদয়।

এছাড়া শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, রিপন মন্ডল, নাঈম শেখ, সাব্বির রহমান ও সৌম্য সরকারও ড্রাফটে নাম লিখিয়েছেন। মোট তালিকায় ৭১০ জনের নাম রয়েছে। আগের আসরে ড্রাফট পদ্ধতির পরিবর্তে এবার নিলাম পদ্ধতি চালু হয়েছে। আসন্ন ষষ্ঠ আসরের নিলাম অনুষ্ঠিত হবে ১২ মার্চ, আর মেয়েদের প্রতিযোগিতার নিলাম হবে ১১ মার্চ।

ইসিবির এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, “আমরা বিশ্বের সকল পুরুষ ও নারী ক্রিকেটারকে দ্য হান্ড্রেডে স্বাগত জানাই। আটটি ফ্র্যাঞ্চাইজি তাদের মধ্য থেকে বেছে নেবে। ১৮টি দেশের প্রায় ১০০০ ক্রিকেটার ড্রাফটে নিবন্ধন করেছেন। এর মধ্যে ন্যূনতম ৫০ ক্রিকেটার রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের।”



ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ