আর্কাইভ
ads
logo

এশিয়া কাপ খেলতে সিডনি পৌঁছেছেন ঋতুপর্ণারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ পি.এম
এশিয়া কাপ খেলতে সিডনি পৌঁছেছেন ঋতুপর্ণারা

ads

বাংলাদেশ নারী ফুটবল দল এএফসি নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছে। গতকাল মধ্যরাতে দল দেশ ছাড়েন, এবং থাইল্যান্ডে কয়েক ঘণ্টা যাত্রা বিরতির পর আজ (অস্ট্রেলিয়ান সময়) রাত ১০টায় সিডনিতে পৌঁছান। বিমানবন্দরে সিডনিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা দলের সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান।

টুর্নামেন্ট পহেলা মার্চ আনুষ্ঠানিকভাবে শুরু হলেও, বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ মার্চ। এএফসি ২৭ ফেব্রুয়ারি থেকে অংশগ্রহণকারী সব দলকে টিম হোটেলে উঠাবে। এর আগে ছয় দিন বাংলাদেশ দল নিজস্ব ব্যবস্থাপনায় সিডনির ভ্যালেন্টাইন পার্কে ক্যাম্প করবে। আফিদারা রাত সাড়ে বারোটার দিকে সেখানে পৌঁছান।

বাফুফের দেওয়া তথ্য অনুযায়ী, ফুটবলাররা সবাই সুস্থ এবং দীর্ঘ যাত্রার পর বিশ্রামে রয়েছেন। আগামীকাল (অস্ট্রেলিয়া সময়) সকাল ৯টায় বাংলাদেশ দলের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে।

গ্রুপ পর্বের দুই ম্যাচ সিডনিতে খেলা হবে। প্রথম ম্যাচ শেষে, ৬ মার্চ দ্বিতীয় গ্রুপ ম্যাচের পর বাংলাদেশের দল দুপুরে পার্থে রওনা দেবে।

বাংলাদেশের ফুটবল ইতিহাসে এটি ঐতিহাসিক মুহূর্ত। পুরুষ দল সর্বশেষ অংশ নিয়েছিল ১৯৮০ সালে কুয়েতে এশিয়ান কাপ-এ, এবং এর পর আর কখনো এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ হয়নি। এবারের নারী দল প্রথমবার এশিয়ান কাপের মঞ্চে নামল, যা বাংলাদেশের ফুটবলের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ