আর্কাইভ
ads
logo

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিল ফুটবলার

স্পোর্টস ডেস্ক

প্রকাশকাল: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ এ.এম
ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিল ফুটবলার

ছবিঃ সংগৃহীত

ads

ব্রাজিলীয় ফুটবলের পরিচিত মুখ এবং বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের নারী দলের অধিনায়ক ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জীবনের এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের পর তিনি পবিত্র মক্কায় ওমরাহও সম্পন্ন করেছেন। ২৯ বছর বয়সী এই সেন্ট্রাল ডিফেন্ডারের আধ্যাত্মিক যাত্রার একটি আবেগঘন ভিডিও আল নাসর নারী দলের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে।

ভিডিওর ক্যাপশনে ক্লাব কর্তৃপক্ষ ক্যাথলিনের জীবনের এই বিশেষ মুহূর্তটি ভক্তদের সঙ্গে শেয়ার করে তার অন্তরে শান্তি ও প্রশান্তির জন্য বিশেষ প্রার্থনা জানায়। ভিডিও বার্তায় নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অশ্রুসিক্ত নয়নে ক্যাথলিন বলেন, তিনি কেবল সঠিক পথের সন্ধান করছিলেন এবং নিজেকে একজন উন্নত মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওমরাহ পালনের ছবি পোস্ট করে তিনি জীবনের এই নতুন অধ্যায়ের জন্য স্রষ্টার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ব্রাজিলের সাও পাওলোতে জন্ম নেওয়া এই ফুটবলার আন্তর্জাতিক অঙ্গনেও বেশ উজ্জ্বল। ইতালি ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা সম্পন্ন ক্যাথলিন ২০২৪ সালের আগস্টে আল নাসরে যোগ দেন। বর্তমানে তিনি ক্লাবটির হয়ে ক্যারিয়ারের এক সোনালী সময় পার করছেন, যার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি 'প্লেয়ার অফ দ্য মান্থ' হওয়ার গৌরব অর্জন করেছেন। শৈশবে সান্তোস এফসি-র যুব দল থেকে ক্যারিয়ার শুরু করা এই খেলোয়াড় এখন সৌদি আরবের লিগে তার নেতৃত্ব ও পারফরম্যান্স দিয়ে ফুটবলপ্রেমীদের নজর কাড়ছেন।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ