আর্কাইভ
ads
logo

সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় পাইলটের, রিপোর্টারদের সম্মেলন বর্জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৯ পি.এম
সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় পাইলটের, রিপোর্টারদের সম্মেলন বর্জন

ছবি: সংগৃহীত

ads

মাঠ উন্নয়ন নিয়ে ব্রিফিং করতে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। একপর্যায়ে সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত উপস্থিত সাংবাদিকরা সংবাদ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির গ্রাউন্ডস কমিটির ব্রিফিং অনুষ্ঠিত হয়। সেখানে মাঠ সংশ্লিষ্ট কয়েকটি চলমান ও প্রস্তাবিত প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান খালেদ মাসুদ পাইলট।

ব্রিফিং চলাকালে আলোচনায় উঠে আসে বিসিবির কার্যালয় ও স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে সাম্প্রতিক বিধিনিষেধের প্রসঙ্গ। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ‘নিরাপত্তা ঝুঁকি’র কারণেই সাংবাদিকদের প্রবেশে এ ধরনের কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতেই পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

সাংবাদিকরা জানতে চান, সাংবাদিকদের প্রবেশে ‘নিরাপত্তা ঝুঁকি’ ঠিক কোন জায়গায়—তা কি স্পষ্ট করে ব্যাখ্যা করা হবে? কিন্তু সেখানে উপস্থিত বিসিবির দুই পরিচালক—আব্দুর রাজ্জাক ও খালেদ মাসুদ পাইলট—কেউই এ বিষয়ে পরিষ্কার কোনো জবাব দিতে পারেননি।

পরে প্রশ্নটি আরও জোরালোভাবে ওঠানো হলে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান পাইলট বলেন, সাংবাদিকের প্রশ্ন করার ভঙ্গি তার ভালো লাগেনি, সে কারণেই তিনি উত্তর দিতে আগ্রহী নন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ভিউ বাড়ানোর উদ্দেশ্যেই ওই সাংবাদিক এমন প্রশ্ন করছেন।

এরপর একপর্যায়ে পাইলট ও আব্দুর রাজ্জাক দুজনই ব্রিফিংস্থল ত্যাগ করেন। ধারাবাহিকভাবে প্রশ্ন এড়িয়ে যাওয়া এবং ‘নিরাপত্তা ইস্যুতে সাংবাদিকদেরকে শঙ্কা’ হিসেবে উপস্থাপনের বিষয়টি মেনে নিতে না পেরে শেষ পর্যন্ত উপস্থিত সাংবাদিকরা সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন।


ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ