আর্কাইভ
ads
logo

‘এবারের একুশ মুক্ত’

শহীদ মিনারে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ এ.এম
‘এবারের একুশ মুক্ত’

ads

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এবারের একুশকে ‘মুক্ত’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দিবাগত রাতে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর তিনি বলেন, ‘দীর্ঘদিন একটা ফ্যাসিস্ট শাসনের যাঁতাকলে থেকে একুশ ছিল অবরুদ্ধ। এবার সেই একুশ মুক্ত। সেজন্যই এবার আমাদের অনুভূতি একটু ভিন্নরকম।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে বিএনপির নতুন সরকার তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে। আমাদের সঙ্গে সঙ্গে জনগণের প্রত্যাশাও অসীম হয়ে উঠেছে। আমরা যেটা প্রত্যাশা করছি, জনগণের যে প্রত্যাশা আগামী দিনগুলোর জন্যে, গণতান্ত্রিক সরকারের জন্যে, বাংলাদেশে সত্যিকার অর্থেই ইনসাফের ওপর ভিত্তি করে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার জন্য।’

একুশের চেতনার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘একুশের মূল চেতনা ছিল, সত্যিকার অর্থেই বাংলাদেশে বৈষম্যহীন একটা সমাজ ও রাষ্ট্র গঠন করা। আমরা সেই চেতনার ভিত্তিতে আগামী দিনে এগিয়ে যাব। আমাদের এই নতুন একুশের অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য কাজ করতে সক্ষম হব। আমাদের মাতৃভাষাকে আমরা আরো সমৃদ্ধ করতে সক্ষম হব। আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হব।’


ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ