আর্কাইভ
ads
logo

নতুন সরকারের সঙ্গে বন্ধুত্ব গড়তে আগ্রহী ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩ এ.এম
নতুন সরকারের সঙ্গে বন্ধুত্ব গড়তে আগ্রহী ভারত

ads

ভারত নতুন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। শুক্রবার নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনে জয়ের পরপরই অভিনন্দন জানিয়েছেন।”

রণধীর জয়সওয়াল আরও বলেন, “গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লা যোগ দেন এবং নতুন প্রধানমন্ত্রীর কাছে মোদির দেওয়া চিঠি হস্তান্তর করেন। চিঠিতে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।”

তিনি যোগ করেন, “দুই দেশের মধ্যকার উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের ওপর ভিত্তি করে, বাংলাদেশের সঙ্গে বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।”



ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ