আর্কাইভ
ads
logo

রোজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহই অগ্রাধিকার: টুকু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২২ পি.এম
রোজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহই অগ্রাধিকার: টুকু

ads

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, রমজান মাসে নাগরিকদের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহই তার মন্ত্রণালয়ের প্রধান অগ্রাধিকার।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরে নিজ বাসভবনে পৌঁছে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, “বর্তমানে আমাদের সবচেয়ে বড় প্রাধান্য রমজান মাস সুষ্ঠুভাবে পরিচালনা করা। পাশাপাশি সামনে আসা কৃষি সেচ মৌসুম ও গ্রীষ্মকাল মোকাবিলা করাও একটি বড় চ্যালেঞ্জ। এটি একটি টেকনিক্যাল বিষয়; মাঝে মাঝে ছোটখাটো ফল্ট হতে পারে, বিদ্যুৎ যেতেও পারে। তবে আমরা চেষ্টা করছি, যাতে বেশিরভাগ সময়ই বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকে।”

তিনি আরও যোগ করেন, “বিগত সময়ে সঞ্চিত বকেয়া এবং জ্বালানি আমদানির প্রয়োজনীয়তা বিবেচনা করলে এটি আমার জন্য একটি কঠিন অগ্নিপরীক্ষা। তারপরও সর্বোচ্চ চেষ্টা করছি, যাতে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে জনগণকে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সুফল দেওয়া যায়।”

এরপর মন্ত্রী সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং শিয়ালকোলের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

মন্ত্রী শহরের হোসেনপুরে নিজ বাসভবনে পৌঁছলে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানায়।



ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ