ভাষা শহীদদের স্মরণে একুশের প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের পর ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত মোনাজাতে প্রধানমন্ত্রীসহ সেখানে উপস্থিত হাজারো মানুষ অংশ নেন।
মোনাজাত শেষে মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের সঙ্গে নিয়ে পুনরায় শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে বিএনপির নেতারাও শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন।







